বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৪:২০:০০ পিএম
নোয়াখালী সংবাদদাতা:
Shornolota_2024-10-01_66fbcd13c55da.JPG

❒ ফাইল ছবি:

নোয়াখালীর আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক তাকে খালাস দেন।


আসামিপক্ষের আইনজীবী নোয়াখালী জেলা বারের সাবেক সভাপতি এবিএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার একমাত্র আসামি তারেক রহমানকে ‘নির্দোষগণ্যে’ খালাস দিয়েছেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডন বিএনপির এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার-পাকবন্ধু’ বলে সম্বোধন করেন। এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে অভিযোগ দায়ের করেন।

পরে আদালতের নির্দেশে তারেক রহমানের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয় মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এতে আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝