শনিবার , ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি নিহতের সংখ্যা বেড়ে ১৩, একই পরিবারের ১২ জন সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১২, একই পরিবারের ১০ জন হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াতপন্থী এমপিদের ওয়াক আউট বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরে গেল ১২ জনের প্রাণ যশোর শহরের ঘোপ বউবাজারে শিশু ধর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ছেলে ধরা গুজবে রেনু বেগমকে পিটিয়ে হত্যা মামলার রায় আজ
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ১২:০০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-30_66fa3ee446dfb.JPG

❒ ফাইল ছবি:

রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার হয়ে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এ রায় ঘোষণা করবেন।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট এবং অপ্রাপ্তবয়স্ক দুইজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ওরফে রুম্মান হোসেন ও মহিউদ্দিন।

২০২১ সালের ১ এপ্রিল ১৩ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটিতে আদালত চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। দুই শিশুর বিরুদ্ধে দেওয়া দোষীপত্র অনুযায়ী মামলাটি ঢাকার নারী ও শিশু টাইব্যুনাল-৭ এ বিচারাধীন রয়েছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝