রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা জামায়াতের লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগমের প্রত্যাশা এমপির যশোরে চুরির অপবাদে কিশোর স্বাধীনকে পিটিয়ে হত্যা, মামলা হলেও গ্রেফতার নেই এনসিপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন যশোর দেয়াড়ার দুই যুবক সকালে যুবদল নেতা রামিম, রাতে ধনঞ্জয় কুন্ডুকে গুলি পর্যটনকেন্দ্রে নিরাপত্তার ঘাটতি, আড়াই মাসে ২৫ মৃত্যু ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচের গুঁড়ায় নির্যাতন, জড়িতরা ধরা-ছোঁয়ার বাইরে যশোর শহর থেকে আ’লীগ নেতা দিলু পাটোয়ারী আটক যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরলো ৩ কিশোরের প্রাণ, দু’জনের বাড়ি বেজপাড়ায় ব্যবসায়ী খোকনের জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফরিদপুরে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:৪৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-18_66eae85c5229b.JPG

❒ সংগ্রহীত ছবি:

ফরিদপুরে বাসের হেলপার সাদ্দাম হোসেন হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এছাড়া দুইজনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জনি মোল্লা (২৬), মো. মেহেদী আবু কাউসার (২৩), সাজ্জাদ হোসেন মাতুব্বর (২৯), রাজেশ ওরফে রবিদাস (২৮) ও রবিন মোল্লা (২৪)। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুই আসামি আলমগীর হোসেন পাঠান (৩৬) ও হাফিজুল বেপারীকে (২৩) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ি ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফরিদপুর শিশু পার্ক এলাকা থেকে নুপুর পরিবহনের একটি বাস চুরি হয়। এ ঘটনায় বাসের মালিক জয়নাল আবেদীন থানায় অভিযোগ করেন। পরদিন বাসটি ভাঙ্গা চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে পুলিশ। এসময় বাসের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হেলপার সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সাতজনের নাম উল্লেখ করে ২০২০ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝