শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি নিহতের সংখ্যা বেড়ে ১৩, একই পরিবারের ১২ জন সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১২, একই পরিবারের ১০ জন হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াতপন্থী এমপিদের ওয়াক আউট বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরে গেল ১২ জনের প্রাণ যশোর শহরের ঘোপ বউবাজারে শিশু ধর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাতক্ষীরায় ৫ কোটি টাকার মালামাল জব্দ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট , ২০২৪, ১২:১২:০০ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2024-08-29_66d0116063da4.JPG

সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ কোটি টাকার মাদকসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন সদর দফতর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, ভারতীয় চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হওয়ার সংবাদে লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল গতকাল রাতে সীমান্ত এলাকায় অভিযান চালায় এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়।

এসময় তাদের ফেলে যাওয়া ক্রিস্টাল মেথ আইস ১ কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় খ্রী পিচ (সিল্ক) ৮ পিস, ভারতীয় শাড়ী (জরজেট) ৬ পিস, ভারতীয় শাখা ১৩ জোড়া, ভারতীয় সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস আটক করতে সক্ষম হয়। যার মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা। 


সানবীর হাসান মজুমদার আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝