রবিবার , ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম মা-বাবা-স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফনের সিদ্ধান্ত প্রতিবাদে মানববন্ধন থেকে সরকারকে দুষলেন এমপি রুমিন ফারহানা তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬ আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ ভবিষ্যৎ সন্তানের জন্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম বিএনপির কাউন্সিল, নতুন মুখ কারা আসতে পারেন কওমি শিক্ষার্থীদের বাধায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির অভিনব কর্মসূচি আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে : প্রতিমন্ত্রী
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাতক্ষীরায় কৃষকলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৪:৫৩:০০ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2024-07-10_668e68293c5d4.JPG

সাতক্ষীরায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজি হত্যা মামলার প্রধান আসামি মুছা গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।


গ্রেপ্তার মুছা গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

ওসি আবুল কালাম আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের তুলারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে মুছা গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝