শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ , ৩ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম বিক্ষোভকারীদের ফাঁসি বন্ধ ও দমন নিপীড়ন বন্ধের শর্তে ইরানকে আরেকটি সুযোগ দিলেন ট্রাম্প ১১ দলীয় ঐক্যের ২৫৩ আসনে সমঝোতা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ সংসদ নির্বাচন ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি মনিরামপুর-কেশবপুরে স্থায়ী জলাবদ্ধতায় বোরো আবাদ অনিশ্চিত, লাখ মানুষের জীবন বিপন্ন যশোরে সাইবার ক্রাইম সেল ও এলআইসি’র ওপর মানুষের আস্থা বাড়ছে চৌগাছায় ডিসির মতবিনিময়, যা জানা গেল ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু, নেই চরমোনাই শুক্রবার থেকেই খেলতে চান ক্রিকেটাররা, তবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নাজমুলকে ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি আমেরিকার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় সপরিবারে তারেক রহমান
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চীনের গ্রেট হলে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১২:৪৪:০০ পিএম
আন্তজার্তিক ডেস্ক:
Shornolota_2024-07-10_668e2de021db3.JPG

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের গ্রেট হল অব দ্য পিপলে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার (১০ জুলাই) সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

প্রধানমন্ত্রী গ্রেট হল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বিশেষভাবে সজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুট জানানো হয়।


অনুষ্ঠানে উভয় প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

তথ্য সূত্র : বাসস

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝